রাজশাহী মহানগরীতে এয়ারপোর্ট থানা পুলিশ ও বায়া বাজার পুলিশ ফাঁড়ির যৌথ চেকপোস্ট অভিযানে ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করে সোমবার (১৩ জুলাই) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) এক বিজ্ঞপ্তিতে জানান, গত রবিবার (১২ জুলাই) বিকেল আনুমানিক পৌনে ৬টার দিকে এয়ারপোর্ট থানার পশ্চিম বাঘাটা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলযোগে আগত দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশিকালে আজমাল ওরফে আজমল (৪৮)-এর কাছ থেকে ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহন ও সরবরাহের কাজে জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী মোটরসাইকেল আরোহী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। আজমল রাজশাহী জেলার মোহনপুর থানাধীন তাহিরপুর (তাহেরপুর পাকুড়িয়া) গ্রামের মৃত বাদশার ছেলে। ঘটনাস্থল থেকে মাদক পরিবহন ও সরবরাহের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।