সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২০জন গ্রেপ্তার

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি
| আপডেট: ১৪ জুলাই, ২০২৬, ১১:২৪ এএম | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ১১:২৪ এএম
টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২০জন গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গী হাজীর মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ২০জন মাদকসেবিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় গ্রেপ্তারকৃতদের ঘিরে বস্তিতে অতিরিক্ত জনসমাগম হলে পুলিশ ৪টি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-খন্দকার সাকিব আহমেদ (২৬), মোঃ মেহেদী হাসান (২০), হিমেল বিশ্বাস (২২), মোঃ মাহাতিম ওয়াসিম (১৮), পিতা-সাইদ ইমরান, মোঃ হাবিবুর রহমান (২৬), মোঃ রাব্বী (২১), মোঃ অনিক (২০), মোঃ মোক্তারুল (২৪), মোঃ রহমত আলী (২৯), মোঃ রসুল মোল্লা (২৪), রমিন রহমান (২১), জুলকার নাইন @ অরিয়ান (২৩), মোঃ কাশফিয়ার রহমান জয় (১৯), মোঃ নাসির উদ্দিন (২২), মোঃ মশিউর রহমান মিঠু (৩৯), মোঃ জুনায়েদ (১৯), আরমান হোসেন বাদল (২২), আবতাহি হোসেন প্রিয়ন্ত (১৯), আরিফ (২২) ও রাকিব আলী (২৫)। এলাকাবাসী জানায়, টঙ্গী হাজীর মাজার বস্তিতে একদল যুবক মাদক সেবন করছে। এমন সংবাদের ভিত্তিত্বে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে ওই বস্তিতে অভিযান চালায়। এসময় বস্তির বিভিন্ন খুপড়িঘর ও আশপাশ এলাকা থেকে মাদক সেবনের দায়ে ২০ জনকে আটক করা হয়। পুলিশের গাড়িতে উঠানোর সময় বিপুলসংখ্যক বস্তিবাসী আটককৃত মাদকসেবিদের ঘিরে ফেলার চেষ্টা করে। এসময় নিরাপত্তার স্বার্থে পুলিশ ৪টি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বস্তিবাসীকে ছত্রভঙ্গ করে দেয়। সাউন্ড গ্রেনেড বিস্ফােরণের শব্দে সাধারণ মানুষ ভয়ে দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন। এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২০জন মাদকসেবিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদকসেবিদের গ্রেপ্তারের সময় অতিরিক্ত জনসমাগম হওয়ায় তাদেরকে ছত্রভঙ্গ করতে ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে