৭০ বছরের বৃদ্ধ কাজী আলেক ও স্ত্রী স্ট্রোক করে হারিয়েছেন চলাচলের শক্তি। এই দম্পতির জীবন যুদ্ধের সংসারের একমাত্র সম্বল ছিল ১০ কাটা পানের বরজ। দুজনে মিলে চাষ করতেন ওই পান বরজটি। বুধবার ভোর রাতে শত্রুতাবশত কেবা কারা পান বরজটি কেটে নষ্ট করে দিয়েছে। হতদরিদ্র অসহায় পরিবারটির ভরন পোষনের একমাত্র পান বরজটি নষ্টে তাদের কান্না আহাজারী যেন থামছেনা। হৃদয় বিদারক ওই ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ জামাল ইউনিয়নের দুধরাজপুর ড়্রামে।
ক্ষতিগ্রস্থ বৃদ্ধ কাজী আলেক ও প্রতিবন্ধি স্ত্রী কাদতে কাদতে জানান, তাদের বাড়ির পাশে ১০ কাটা বরজ আছে। প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ শেষে পান বরজে যান। বরজের ভেতরে ঢুকেই দেখতে পায় পান গাছ কাটা ছেড়া রয়েছে। বরজের পুরোটাই ঘুরে দেখেন সব পান গাছের গোড়া কাটা। কে বা কারা শত্রুতাবশত গভীর রাতে তার ১০ কাটা পান বরজ কেটে নষ্ট করেছে। বরজের পাশেই বৃদ্ধ ও বৃদ্ধা দম্পতি তাদের কর্তনকৃত পান গাছ দেখাতে দেখাতে অঝোরে কাদছিল আর বলছিল এই বরজটিই তাদের একমাত্র সংসারের সম্বল। প্রতিদিন তারা স্বামী স্ত্রী পালাক্রমে বরজটিতে কাজ করতেন। এই পান বরজের টাকায় চলত সারা বছরের সংসার ও ঔষধ খরচ। এখন কিভাবে চলবে তাদের সংসার। না খেয়ে মরতে হবে তাদের।বৃদ্ধ আলেক আরো জানান, তার এক টুকরো ভিটে বাড়ী ও পান বরজ ছাড়া মাঠে কোন জমি নেই। এক ছেলে সন্তান থাকলেও সে পরের জমিতে কামলা খাটে। এখন সংসার ও ঔষধ খরচের চিন্তায় চোখে অন্ধকার দেখছেন। অসহায় পরিবারটি তাদের ক্ষতির দৃষ্টান্তমুলক বিচার চান। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন বলেন, পান বরজ বিনষ্টের খবর পেয়ে এক অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভূক্তভোগীদের অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলেই দ্রুত আইনি ব্যবস্থা নিবেন বলে জানান ।