সলঙ্গায় জমির গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত ৭ জন

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৬:১৮ পিএম
সলঙ্গায় জমির গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত ৭ জন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার  ঘুড়কা ইউপির শ্যামনাই (দূর্গাপুর)গ্রামে বিরোধপূর্ণ জমির গাছ কাটা নিয়ে উভয় পক্ষকের সংঘর্ষে আহত হয়েছে ৭ জন। ১৫ জুলাই তথ্য সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, ১৩ জুলাই সোমবার বিকেলে মামলাকৃত জমির পুকুর পাড়ের ঝড়ে পড়া যাওয়া সুপারি ও কাঁঠাল গাছ কাটতে আসে নূরুল ইসলাম ( সন্তোষ)। এতে বাধা প্রদান করে আয়নুল হোসেন সরকারের পক্ষের সাইদুর ইসলাম ও জয়নাল আবেদীন সেখ। এ সময় উভয় পক্ষের কথা-কাটাকাটির এক পযার্য়ে দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে হামলা চালায় এতে ৭ জন আহত হন। এলাকাবাসীর হস্তক্ষেপে সংঘর্ষ থেমে গেলে উভয় পক্ষের লোকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই গ্রামের আহতরা হলেন হাজ্বী নূর ইসলাম ( সন্তোষ)(৭০)ও তার ছেলে আব্দুর রাজ্জাক( ৫০), সুরুজ জামান (৪২),তারা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আয়নুল হোসেন সরকারের পক্ষের আহতরা হলেন মোঃ হারুনর রশিদ সেখের ছেলে সাইদুর রহমান লাবু (৩০),মৃত দশর আলী সেখের ছেলে জয়নাল আবেদীন সেখ ( ৫৫),মৃত বজলার রহমান সেখের ছেলে হাফিজুর রহমান সেখ (৪৩),মৃত দশর আলী সেখের ছেলে হারুন অর রশিদ সেখ( ৫২)। তারাও মাথায় পিঠে আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে