আমেরিকাস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির আনন্দ ভবন অনুষ্ঠিত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ১৫ জুলাই, ২০২৬, ০৭:৫৯ পিএম | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৭:৫৯ পিএম
আমেরিকাস্থ সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির আনন্দ ভবন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আমেরিকাস্থ নোয়াখালীর সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইইএসএ ইনক এর উদ্যোগে বার্ষিক আনন্দ ভবন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১জুলাই) দিনভর আমেরিকার প্রাকৃতিক নয়াভিরাম সৌন্দর্য্য হেকশেয়ার স্টেট পার্কে এ আনন্দ ভবন অনুষ্ঠিত হয়। নানা আয়োজনে চমৎকার এ অনুষ্ঠানে সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক এর সভাপতি  এএসএম মাইন উদ্দিন বাবলু,  সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মিলন,  অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মো. মোয়াজ্জেম হোসেন কাজল,  আনন্দভবন আয়োজন উপ-কমিটির আহবায়ক কবির আহমেদ, সদস্য সচিব সৈয়দ আমিরুল ইসলাম ফয়সাল, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মো. জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। দিনভর পরিচালিত এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যদের পরিবার পরিজন ছাড়াও আমেরিকায় বসবাসকারী বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা অংশ নেয়। এর মধ্যে বয়স বিবেচনায় নানা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অনুষ্ঠানের অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে