মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্স’-এর স্টোর ও স্টেক ইয়ার্ডে কর্মকর্তা-কর্মচারীদের বেঁধে সাড়ে ৫ ঘণ্টা ধরে চালানো চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উন্মোচন করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চার ডাকাতকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গজারিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামের মৃত সাফিজল হাওলাদারের ছেলে মাইন উদ্দিন (৪৫), একই উপজেলার জয়া গ্রামের অহিদ মাতাব্বরের ছেলে ছোটন (৩০), ঢাকার বাড্ডা থানার বড় বেড়াইত এলাকার শাফি উদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম (২৬) এবং শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার চর চান্দার মুন্সীকান্দি গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে আবুল খায়ের (৪০)। তাদের স্থায়ী ঠিকানা বিভিন্ন জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে ঢাকার তেজগাঁও ও বাড্ডা এলাকায় বসবাস করে আসছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামের মৃত সাফিজল হাওলাদারের ছেলে মাইন উদ্দিন (৪৫), একই উপজেলার জয়া গ্রামের অহিদ মাতাব্বরের ছেলে ছোটন (৩০), ঢাকার বাড্ডা থানার বড় বেড়াইত এলাকার শাফি উদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম (২৬) এবং শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার চর চান্দার মুন্সীকান্দি গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে আবুল খায়ের (৪০)। তাদের স্থায়ী ঠিকানা বিভিন্ন জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে ঢাকার তেজগাঁও ও বাড্ডা এলাকায় বসবাস করে আসছিল।