পোরশায় জুলাই শহিদ দিবস পালন

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৪:৩৬ পিএম
পোরশায় জুলাই শহিদ দিবস পালন

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ দিবস-২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস ও থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। এসময় কৃষি কর্মকর্তা মামুনূুর রশীদ, নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জুলাই বিপ্লবে শহিদদের আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। সভায় দেশ ও জনগণের জন্য তাদের এই অবদানকে চিরস্মরনীয় করে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। শেষে শহিদদের আত্মার শান্তি ও মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে