চিরিরবন্দরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৪:৫১ পিএম
চিরিরবন্দরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

চিরিরবন্দরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ১৬ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ ইছামতি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। 

এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন নবী, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, শিক্ষা অফিসার মিনারা বেগম, বিএনপি নেতা আব্দুল মতিন সরকার, মেজবাহুল ইসলাম, মোকাররম হোসেন মুকুল, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, জুলাই যোদ্ধা সোহেল সাজ্জাদ, তৌহিদা বুলবুল মৌরী, নুর আলম সিদ্দিক, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমূখ বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে