লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব

এফএনএস (মোঃ শহিদুল ইসলাম; লালমোহন, ভোলা) :
| আপডেট: ১৬ জুলাই, ২০২৬, ০৭:১০ পিএম | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৭:১০ পিএম
লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব

ভোলার লালমোহনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমোহন হিন্দু সমাজ সম্মেলনী এর আয়োজনে মদনমোহন ঠাকুর জিউ আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেন লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদ হাওলাদার। তিনি বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের নির্দেশে লালমোহনের হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় কর্মসূচি পালন করতে পারে তার জন্য এখানে এসেছি। লালমোহনে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এখানে কেহ যেন কোনো প্রকার অপৃতিকর ঘটনা ঘটাতে না পেরে সেজন্য লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সজাগ রয়েছে। যার যার ধর্ম নিয়ম অনুযায়ী সে পালন করবে এটাই আমার প্রত্যাশা। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিরব কুমার দে, ইস্কন মন্দিরের সভাপতি বাদল চন্দ, সাধারণ সম্পাদক ডা. রামকৃষ্ণ দাস, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্টু রঞ্জন কুন্ড, সুভাষ কুন্ড, পন্টি কুন্ড, কাজল গাঙ্গুলি, বিরেন ঘোষ, রঞ্জয় দাস, নন্দ দুলাল কুন্ড, সুকুমার কর্মকার, মনি দে, নিরব পাল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে