রাজশাহী দুর্গাপুরে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিনি হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্মরণসভা। স্মরণসভার শুরুতেই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এদিকে, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন উম্মে হাবিবা ফারজানা। তিনি এর আগে ঢাকা জেলা প্রশাসনে সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল.এ শাখা-১) হিসেবে কর্মরত ছিলেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার লায়লা নূর তানজু ১৬ জুলাই বৃহস্পতিবার দুর্গাপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানাকে দায়িত্ব বুঝে দেন। এদিকে নবাগত ইউএনওকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
যোগদানকৃত (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বিসিএস-৩৭ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা জেলা প্রশাসনে সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল.এ শাখা-১) হিসেবে কর্মরত ছিলেন। তার জন্মস্থান বরিশাল জেলার পিরোজপুর উপজেলায়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তারজিনা খাতুন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, আইসিটি অফিসার মেহেদী হাসান, আনসার ভিডিপি অফিসার আঃ কাদীর, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের এম এ মতিন, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলামিনসহ প্রমূখ।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, দেলুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুর রহমান।