জামালপুরের মেলান্দহে জুলাই শহিদ দিবস পালিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেছে। এ উপলক্ষে ১৬ জুলাই বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মেলান্দহ বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, জুলাই আহত যোদ্ধা ইয়াসির, সমন্বয়ক আফিয়া জান্নাত আখি, এসআই জ্যোতির্ময় মিশু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, সাংবাদিক আজম খান, শহিদ জননী হনুফা বেগম প্রমুখ।