বিরলে আকিম উদ্দীন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ১৬ জুলাই, ২০২৬, ০৮:০৯ পিএম | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৮:০৯ পিএম
বিরলে আকিম উদ্দীন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন

বৃহস্পতিবার সকালে বিরল উপজেলার ০১ নম্বর আজিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে অবস্থিত আকিম উদ্দীন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন বিরল উপজেলা নিবার্হী অফিসার মোঃ রেজাউল ইসলাম।  তিনি বিদ্যালয় এ উপস্থিত হলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী সিনথিয়া, শুভ রঞ্জন রায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।  উপজেলা নিবার্হী অফিসার সকল শ্রেনীর শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং পড়াশোনার খোঁজ খবর নেন। তিনি বিদ্যালয়ের মাঠে একটি কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ করে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে ০১ টি করে পেয়ারা গাছের চারা বিতরণ করেন। বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে