আশাশুনিতে ডাকঘরের কর্মচারীদের দু'দফা দাবী আদায়ে ধর্মঘট পালন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ১৬ জুলাই, ২০২৬, ০৯:১৪ পিএম | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৯:১৩ পিএম
আশাশুনিতে ডাকঘরের কর্মচারীদের দু'দফা দাবী আদায়ে ধর্মঘট পালন

বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারীদের বেতন/ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতির দাবীতে ধর্মঘট, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় সারাদেশের ন্যায় আশাশুনিতে উপজেলার সকল শাখা ডাকঘরের কর্মচারীবৃন্দ এ কর্মসূচি পালন করে।  আশাশুনি উপজেলা ডাকঘরের সামনের সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা শাখা ডাকঘর কর্মচারী সমিতির প্রধান সমন্বয়ক মাওঃ শিহাব উদ্দীন, সহকারী সমন্বয়কারী আক্তারুজ্জামান, জেলা শাখা ডাকঘর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক পবিত্র মল্লিক, আশাশুনি উপজেলা ডাকঘর কর্মচারী সমিতির সভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু। উপজেলার সকল ইউনিয়নের শাখা ডাকঘর কর্মচারীদের অংশ গ্রহনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। সবশেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টারের কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করা হয়। দাবী আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের ধর্মঘট গত ৬ জুলাই থেকে শুরু হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে