কাপাসিয়ায় পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ১৭ জুলাই, ২০২৬, ১১:০০ এএম | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৬, ১১:০০ এএম
কাপাসিয়ায় পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার টোক ইউনিয়নের উজলী দিঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কির্তোনিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোঃ রুবেল হোসেন (৩০) এবং উজলী দিঘির পাড় এলাকার আরিফুল আলম শহীদের ছেলে মোঃ রিসাল মিয়া (২৫)। পুলিশ জানায়, টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উজলী দিঘির পাড় কমিউনিটি ক্লিনিকের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ঘটনাস্থলে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন দুজন। তাৎক্ষণিকভাবে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় রুবেলের পকেট থেকে ৭টি এবং রিসালের পকেট থেকে ৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ১১টি ট্যাবলেটের ওজন ১ দশমিক ০১ গ্রাম বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কাপাসিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের সঙ্গে অন্য কোনো মাদক ব্যবসায়ী জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার জেলার সংবাদ পড়তে