কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার উদ্যোগে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া, হিসনাপাড়া ও চক দিয়াড়ে পানি প্রবাহের লক্ষ্যে তিনটি ব্রীজ নির্মাণের স্থান পরিদর্শন শুক্রবার দুপুরে প্রকল্প পরিচালক বিয়া তোর কুষ্টিয়ার দ্বিতীয় রিভাইসড মোঃকামরুজ্জামান, বৃহত্তর কুষ্টিয়ার অফিসার ফোরামের সভাপতি, সাবেক সচিব মোঃখবিরুল ইসলাম,এলজিইডি কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, দৌলতপুর উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুল্লাহ বাচ্চু। এছাড়াও এই সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুল্লাহ বাচ্চু জানান ইতিপূর্বে এসব ব্রীজ গুলোর ব্যাপারে ডিজিটাল সম্পন্ন হয়েছে। এ দিকে দৌলতপুরে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজাআহমেদ বাচ্চু মোল্লার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দৌলতপুরের চরাঞ্চলের বাসীদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে চিলমারী,রামকৃষ্ণপুর ইউনিয়নে ভাগজোত ও শুকার ঘাট ব্রিজ নির্মাণের লক্ষ্যে তার ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং নির্বাচিত হয়ে সংসদে উত্থাপন করেছেন।দৌলতপুরের উন্নয়নে তার চেষ্টাও অব্যাহত রয়েছে।