ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে এমপি ডাঙ্গী গ্রামের ম্যাজিষ্ট্রেট বাড়ী বাজার প্রাঙ্গনে শনিবার সকাল ১১ টায় বন্যা, নদী ভাঙন ও দুর্যোগ কবলিত প্রায় ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন ‘পল্লি বাংলা’ নামক খ্যাতনামা একটি এনজিও’ প্রতিষ্ঠান। হিউম্যান এ্যাপেল অষ্ট্রেলিয়ার অর্থায়নে এবং পল্লি বাংলা এনজিও প্রতিষ্ঠানের উদ্যোগে দুর্যোগ কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। ত্রাণ সামগ্রী বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লি বাংলা এনজিও’র চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান পাশা। অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল উপস্থিত থেকে দুস্থদের হাতে হাতে ত্রাণ প্যাকেজ তুলে দেন। এ ত্রাণ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ ও হিউম্যান এ্যাপেল অষ্ট্রেলিয়ার কান্ট্রি ডাইরেক্টর ড. কামাল খলিফা। এ সময় অন্যান্যর মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্ল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, উপজেলা বিএনপি নেতা এজিএম বাদল আমিন, মনজুরুল হক মৃধা, ওবায়দুল বারী দীপু, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী , উপজেলা যুবদল সভাপতি মোজাফফর হোসেন (জাফর), কৃষকদল সভাপতি কামরুল হাসান (ফিরোজ) ও বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, হিউম্যান এ্যাপেল অষ্ট্রেলিয়ার অর্থায়নে উপজেলার দুর্যোগ কবলিত প্রতি পরিবারের জন্য চাল, ডাল, আটা, তেল, লবণ, দুধ, চিনি ও শুকনো খাবার সহ মোট দশ ধরনের খাদ্য সামগ্রী মিলিয়ে একটি প্যাকেজ তৈরী করা হয়েছে। এভাবে প্রতি পরিবারের জন্য একটি করে উপজেলার ৫শ’ পরিবারের মাঝে মোট ৫শ’ প্যাকেজ বিতরন করা হয়েছে। ওই দিন সকাল থেকেই দুর দুরান্ত থেকে দুস্থ্য পরিবারগুলো উপজেলার ম্যাজিষ্ট্রেট বাজারে এসে ভীর জমিয়েছিল। দুস্থরা ত্রাণ প্যাকেজ হাতে পেয়ে উৎফুল্লতা প্রকাশ করেছেন। দুর্যোগ কবলিত এক দুস্থ্য ফুল মতি (৬১) বলে ওঠে “পল্লি বাংলা এনজিও’র চেয়ারম্যান আমাগো পোলা। দেশের যেকোনো আপদকালিন সময়ে সে আমাগো লিগে ঝাঁপাইয়া পড়ে। দেশের করোনা কালিন সময় থেকে এই পর্যন্ত সব ধরনের আপদকালিন সময়ে সে আমাগো পাশে দাড়িয়েছে এবং আমাগো জন্যে খাদ্য সামগ্রী, কাপড় চোপড়, চিকিৎসাপাতি, ঔষধপত্র ও নগদ টাকা দিয়া সাহায্য সহযোগীতা করে চলেছে। এই বছর অতি বৃষ্টিতে ফসলের ক্ষতি হইছে সেই খবর পাইয়াও সে আমাগো দিকে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তারে অনেক দিন বাঁচিয়ে রাহুক”। আর পল্লি বাংলা এনজিও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান পাশা বলেন, “আমরা প্রতিটি উৎসবে এবং আপদকালিন সময়ে দুস্থদের পাশে থেকে সহযোগীতা করে চলেছি। এলাকাবাসীর সহায়তা পেলে আমরা দুস্থ্যদের প্রতি সহায়তার হাত আরও বাড়িয়ে দিতে পারবো”। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বলেন, “আমি এই মানবিক উদ্যোগকে প্রশংসা করি। তিনি আরো বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণ করলে জাতির দুঃখ দুর্দশা লাখবে খুব সহজ হয়”। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, চরভদ্রাসনের অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আমি হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। উপজেলার দুর্যোগ কবলিতদের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম অসহায় পরিবারের হতাশা কাটিয়ে উঠবে। তাই আপদ কালিন সময়ে তিনি সকলকে দুস্থদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহবান জানান”।