স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০২:৩৯ পিএম
স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগমকে (৬০) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।  গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।  আটক ব্যক্তির নাম সুলতান সরদার (৬৫)। কালকিনি থানার এসআই মো. বিল্লাল হোসেন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই জোবেদাকে গলা কেটে হত্যা করা হয়েছে।  এসআই বিল্লালের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে