নওগাঁয় ভারতীয় ১৬ হাজার বোতল ফেন্সিডিল ধ্বংস

এফএনএস (আব্দুল আজিজ; নওগাঁ) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০২:৫৮ পিএম
নওগাঁয় ভারতীয় ১৬ হাজার বোতল ফেন্সিডিল ধ্বংস

নওগাঁ জেলার বিভিন্ন থানায় জব্দ করা ভারতীয় নিষিদ্ধ ঘোষিত মাদক ফেন্সিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ আদালত চত্বরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরেফিন রহমানের আদালতের তত্ত্বাবধানে জব্দকৃত ১৬ হাজার বোতল ভারতীয় ফেন্সিডিল ধ্বংস করা হয়। ধ্বংস করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ আদালত ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানার অভিযানে উদ্ধার করা এসব ফেন্সিডিল মামলা নিষ্পত্তির পর আদালতের নির্দেশে বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে