চিতলমারীতে

সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মশিউর রহমান

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট): | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৫:২৭ পিএম
সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মশিউর রহমান

চিতলমারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে ১কোটি ২১লাখ টাকা ব্যায়ে সড়কের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২০জুন) সকাল ১১টায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের মৈজোড়া হেমায়েত খানের হাউজ-চরপাড়া সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান। প্রকল্পলের আওতায় বড়বাড়িয়া মৈজোড়া এলাকায় ১০০০ মিটার সড়ক নির্মান করা হবে।সড়কের নির্মান কাজ বাস্তবায়ন করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান  মেসার্স  রফিক এন্ড সন্স।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান,সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না,টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক মো. মাহাবুবুর রহমান নাসির,উপজেলা জামায়োতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা সিকদার আব্দুল আলী,বিএনপি নেতা কামরুজ্জামান স্বধীন,উপজেলা এনসিপির সমন্বয়ক এফ,এম জুয়েল,বড়বাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আঃ রাজ্জাক,সহ সভাপতি মাওলানা নেয়ামত শেখ,সেক্রেটারি মো. রুহুল আমিন শেখ,সংগঠনিক সম্পাদক মো.সাহিদ শেখ প্রমুখ

আপনার জেলার সংবাদ পড়তে