শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার কাজ করছে: এমপি রোকন উদ্দিন

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) :
| আপডেট: ২০ জুলাই, ২০২৬, ০৫:৪৩ পিএম | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৫:৪৩ পিএম
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার কাজ করছে: এমপি রোকন উদ্দিন

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, 'শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে । ভবিষ্যতে পড়ালেখায় যারা ভালো ফলাফল করবে, তাদেরকে বিভিন্ন প্রকার শিক্ষা সহায়তা প্রদান করা হবে।

‎‎সোমবার (২০ জুলাই) আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এক বর্ণাঢ্য উন্নয়ন ও বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আদিতমারী উপজেলালমনিরহাটলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে নানা ধরনের সহায়তা প্রদান করা হয়।

‎‎সোমবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে তাদের মাঝে স্কুল ব্যাগ এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। দুপুরে উপজেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন এমপি রোকন উদ্দিন বাবুল। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নিরাপদ পানির ফিল্টার, সিলিং ফ্যান, বেঞ্চ, গাছের চারা এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ 'চাইল্ড ফ্যাসিলিটি কিট বক্স' বিতরণ করা হয়। শিক্ষা প্রসারের পাশাপাশি কৃষকদের ভাগ্যোন্নয়নেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে এলাকার অসহায় ও অস্বচ্ছল কৃষকদের মাঝে আধুনিক কৃষি সহায়তা হিসেবে কীটনাশক স্প্রে মেশিন এবং আসন্ন খরিপ মৌসুমে উৎপাদনের জন্য গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়। দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল নবনির্মিত 'আদিতমারী উপজেলা পরিদর্শন কক্ষ' এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এই ব্যতিক্রমী উন্নয়ন ও বিতরণ কার্যক্রম স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে