পাংশায় জেলা প্রশাসকের সেলাই মেশিন, বৃত্তি, গাছের চারা বিতরণ

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৬:৫৪ পিএম
পাংশায় জেলা প্রশাসকের সেলাই মেশিন, বৃত্তি, গাছের চারা বিতরণ

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন পাংশা উপজেলায় 'বিশেষ এলাকায় উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায়' ২০২৫-২৬ অর্থ বছরে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি, বিদ্যালয়গামী  মেয়ে শিক্ষার্থীদের বাইসাইকেল ও গাছের চারা বিতরণ করেন। অপর অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা পারভীন পাংশা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্কুল বেঞ্চ, সেনেটারী ন্যাপকিন, সাউন্ড সিস্টেম, হারমোনিয়াম, খেলাধুলার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। 

২০ জুলাই বেলা ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য,  পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম,  উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন ও উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

আপনার জেলার সংবাদ পড়তে