রাজশাহীর বাঘায় নিজ শয়ন ঘর থেকে স্বামী মনিরুল ইসলাম (৪৫) ও স্ত্রী স্বপ্না বেগমের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে নিজ বাড়ি থেকে এই দুটি লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, মনিরুল ইসলাম একজন ভ্যান চালক তারা নিসন্তান দম্পতি। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যার বাড়ি আসেন। স্বামী-স্ত্রী ছাড়া এই বাড়িতে কেউ আর থাকে না। তাদের লাশের পাশে ঘাস মারা বিষের বোতল পাওয়া গেছে। পুলিশ ধারনা করছেন, তারা উভয়ে এই ঘাষ মারা বিষ খেয়ে আতœহত্যা করতে পারে। তাদের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তবে কী কারনে আতœহত্যা করতে পারে এ বিষয়ে তাৎক্ষনিক কিছুই জানাতে পারেনি। মনিরুল ইসলাম আরিফপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিনের সন্তান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তাদের কোন সাড়া শব্দ না পেয়ে অনেকক্ষণ ডাকাডাকি করে। এতে তাদের কোনো সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কাধাক্কি করেন। পরে দরজা ভেঙ্গে দেখেন উভয়ে একই বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। পরে বিষয়টি বাঘা থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে। তাদের কোন সন্তানাদি না হওয়ায় মানষিক চাপে ছিল। এ চাপ সহ্য করতে না পেরে আতœহত্যা করতে পারে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর ডাইরী করে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুপুরে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোট পেলে তাদের মৃত্যুর কারন জানা যাবে।