দৌলতপুরে কৃষকদের মাঝে বিনামূল্য উপকরণ বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ২১ জুলাই, ২০২৬, ০৮:৩৭ পিএম | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৮:৩৭ পিএম
দৌলতপুরে কৃষকদের মাঝে বিনামূল্য উপকরণ বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার বেলা ১১ টায় তুলা উন্নয়ন বোর্ড কুষ্টিয়া জনের উদ্যোগে ২০২৬ -২০২৭ মৌসুমে ধুলা বাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের  মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ কোটি ৬৪ লক্ষ টাকার বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহর সভাপতিত্বে  প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও আনুষ্ঠানিক ভাবে উপকরণ বিতরণ করেন দৌলতপুর থেকে নির্বাচিত বিএনপি দলীয় বৃহত্তর কুষ্টিয়ার একমাত্র সংসদ সদস্য 

আলহাজ্ব রেজ আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তুলনায়ন বোর্ডের ডেপুটি ডাইরেক্টর 

মোজাদ্দিদ আল শামীম, উপজেলায় কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, জেলা তুলনায়ন কর্মকর্তা শেখ আল মামুন, দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন,

বিএনপিতে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাল মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা রুস্তুম আলী,  উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ

শের আলী সবুজ, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ মোঃসাইফুল ইসলাম (শাহীন), উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলি আহমেদ, কটন ইউনিট অফিসার এনামুল কোবির।আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২০৫০ প্রান্তিক তুলা চাষীরদের মধ্যে ১ কোটি ৬৪ লক্ষ টাকার উপকরণ বিতরণ করা হযেছে।

আপনার জেলার সংবাদ পড়তে