বাজিতপুর-কিশোরগঞ্জ

মহাসড়কের পাশে মুরগির বিষ্টার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৪:৫০ পিএম
মহাসড়কের পাশে মুরগির বিষ্টার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

কিশোরগঞ্জের বাজিতপুর-ভৈরব আঞ্চলিক মহা সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। কুলিয়ারচরের আগরপুর থেকে শুরু করে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের আঞ্চলিক মহা সড়কের গজারিয়া, বোড বাজার থেকে শুরু করে বাজিতপুর সিমান্ত পর্যন্ত অন্তত অর্ধশত মুরগির ফ্রার্মের মুরগির বিষ্টার দুগর্ন্ধে বিভিন্ন অঞ্চলের দুরপার্লার বাস, ট্রাক, পন্যবাহী যানবাহন, সিএনজি রিক্সা সহ হাজারো যানবাহন চলাচল করে অথচ এসব গুরুত্বপূর্ণ মহা সড়কে বিভিন্ন স্থানে দীর্ঘ দিন ধরে স্তুপ করে ফেলে রাখা হয়েছে পোল্ট্রি খামারের বিষ্টা ভর্তী বস্তা। এতে তীর্ব দুর্গন্ধে চরম ভোগান্তিতে পরছে পথচারী ও যাত্রীরা। সরজমিন গিয়ে দেখা যায় মহা সড়কের পাশে সারিবদ্ধভাবে স্তুপ করে রাখা হয়েছে মুরগির বিষ্টার অসংখ্য বস্তা। এই সব বস্তার দূগর্ন্ধে এলাকার মানুষ চলাচল করতে গিয়ে অনেক অসুবিধার মধ্যে আছেন। এ দিকে এ সব মুরগির বিষ্টার দুগর্ন্ধের কারনে সড়ক ও জনপদ বিভাগের কাটা কার্যক্রম চলতে দেখা যায়। পিরিজপুরের গজারিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জের বিন্নাটি পর্যন্ত মুরগির ফার্ম রয়েছে। এতে করে পরিবেশ দূষিত হচ্ছে। মানুষ বিভিন্ন ধরনের রুগে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশে ঘাস পরিষ্কার ও সুন্দর্য বর্ধনের কাজ চললেও এ সব বর্জ্র অপসারনের কোনো উদ্যোগ নেই বলে অনেকের অভিযোগ। এ ছাড়াও স্তুপকৃত এসব বর্জ্র অপসারন ও ভবিষ্যতে জনস্বার্থের হুমকির সূরুপ হয়ে দাড়াচ্ছে। স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্ধিত উদ্যোগ কামনা করছেন এলাকা বাসী।

আপনার জেলার সংবাদ পড়তে