শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৫:৪৩ পিএম
শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক চাপায় তারিফ উদ্দিন মন্ডল (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের পাশে এনজিও অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিফ উদ্দিন মন্ডল চন্ডিপুর গ্রামের মৃত ইন্তাজ মন্ডলের ছেলে।

 স্থানীয় ইসলাম নামের এক ব্যক্তি জানায়, প্রতিদিনের মতো বুধবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে  হাঁটতে বের হন তারিফ উদ্দিন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তারিফ মন্ডল। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো আছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে