চরভদ্রাসনে মানবিক উদ্যোগে অর্থ সহায়তা দান

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৬:০৬ পিএম
চরভদ্রাসনে মানবিক উদ্যোগে অর্থ সহায়তা দান

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে পদ্মা পারে দু’টি আশ্রয় কেন্দ্রে মানবিক উদ্যোগে অর্থ সহায়তা প্রদান করেছেন স্থানীয় স্পেন প্রবাসী শাহাদাত হোসেন খান। গত মঙ্গলবার বিকেলে উক্ত আশ্রয় কেন্দের দুস্থদের মাঝ্রে অর্থ সহায়তা বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এস.আই এনামুল হক ও ইউনিয়ন ভুমি তহশিলদার মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় গণ্যমান্য তাহের হোসেন মৃধা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তফা মাহমুদ ফানু। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আব্দুস সবুর কাজল প্রমূখ।

জানা যায়, ওই দিন উপজেলা মাথাভাঙ্গা গ্রামের পাশাপাশি দু’টি আশ্রয় কেন্দ্রের প্রতি পরিবারকে নগদ ৫শ’ টাকা করে ১০৭ পরিবারের মাঝে মোট ৫৩ হাজার ৫শ’ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। চলতি মৌসুমে অতিবৃষ্টি ও দুর্যোগ কবলিত পরিবার হিসেবে ব্যাক্তি উদ্যোগে এসব অর্থ সহায়তা দেওয়া হয় বলে জানা যায়।

এ অর্থ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বলেন, সরকার ভূমিহীন মানুষের জন্য আশ্রয়ণের ব্যবস্থা করেছে। এ সুযোগকে কাজে লাগিয়ে সবাইকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বসবাস করতে হবে এবং সন্তানদের লেখাপড়ার প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি আশ্রয়ণ প্রকল্পে মাদক, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও বিষধর সাপের ঝুঁকি থাকায় আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সাপে কাটা বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হবে। উপজেলা প্রশাসন সব সময় জনগণের পাশে রয়েছে এবং যে কোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে