আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৭:৫৫ পিএম
আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এএসআই আবু জাহিদ, এএসআই শেখ হাসান মাহামুদ পিপিএম সঙ্গীয় ফোর্সের সহায়তায় এস/সিঃ ৯২৯/১৯ এর সাজাপ্রাপ্ত সিআর ৮/১৯ (আশাঃ) নং মামলার আসামী কুল্যা ইউনিয়নের পুরোহিতপুর গ্রামের ফজলু গাজীর ছেলে সাদ্দাম গাজীকে তার বাড়ি হতে গ্রেফতার করেন। সিআর ৪২/২৫ নং মামলার আসামী আরার গ্রামের মৃত আরশাদ সানার ছেলে আংগুর সানা ও সাকিব সানা দুই ভাইকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করেন।

আপনার জেলার সংবাদ পড়তে