বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

এফএনএস স্পোর্টস
| আপডেট: ২৪ জুলাই, ২০২৬, ০৭:৫৪ পিএম | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ০৭:৫৩ পিএম
বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

আগামী মাসের প্রথম সপ্তাহেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কঠিন ও পেস-সহায়ক কন্ডিশনে টেস্ট সিরিজটি নিয়ে টাইগারদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে এই গুরুত্বপূর্ণ সিরিজের আগে বাংলাদেশ দলে এক বড় ধাক্কা লেগেছে। ইনজুরির কারণে এই সফরে থাকা হচ্ছে না দ্রুতগতির পেসার নাহিদ রানার। নাহিদের সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে গ্রেড টু ধরা পড়েছে। যা সেরে উঠতে সময় লাগবে মাস খানেকের বেশি। যেহেতু পুনর্বাসন চলাকালীন তিনি বল করার মতো ফিট থাকবেন না, তাই অজিদের বিপক্ষে টেস্ট সিরিজটিতে তাকে বাদ দিয়েই দল সাজাতে হচ্ছে নির্বাচকদের। মাঠের বাইরে ছিটকে গেলেও ব্যক্তিগত জীবনে সুখবর নিয়ে এলেন তরুণ এই গতিদানব। খেলার এই অনাকাঙ্ক্ষিত ফাঁকা সময়ে জীবনের নতুন দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি। গত বৃহস্পতিবার পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন নাহিদ রানা।