চাঁদপুরে মনমুগ্ধকর নাচে ও গানে অনুষ্ঠিত হলো প্রাচীণ সাংস্কৃতিক সংগঠন সুরধ্বনি একাডেমীর ঋতু ভিত্তিক আয়োজন বর্ষা মঙ্গল। ২৪ জুলাই শুক্রবার বিকালে এ আয়োজন সম্পন্ন হয়। এতে সুরধ্বনী একাডেমীর সদস্য সচিব অমরেশ দত্ত জয় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মুনিরা আক্তার।
তিনি বলেন, সুরধ্বনি একাডেমী একটি প্রাচীণ সাংস্কৃতিক সংগঠন। ২০০৭ এর পহেলা মার্চ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এর প্রধাণ কার্যালয় হাজী মহসিন সড়ক এলাকায়। প্রায় ৪০টির মতো জাতীয় পুরষ্কার এ সংগঠনের শিক্ষার্থীদের হাত ধরে এখন পর্যন্ত এসেছে। আমি এ সংগঠনটির নানা আয়োজন সম্পর্কে পূর্ব হতেই অবগত।
তারা আরও বলেন, প্রতিবছর রবিন্দ্র, নজরুল, সুকান্ত জয়ন্তি, ২৬শে মার্চ, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী,বর্ষা,শরৎসহ ঋতুকালীন বিভিন্ন পোগ্রামসহ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে। বর্তমানে এই একাডেমীতে গান, নাচ, তবল, আবৃত্তি, চিত্রাংকন মিলিয়ে অনেক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। আমাকে যদি সুরধ্বনি একাডেমীর সংশ্লিষ্টরা পাশে চায় আমি থাকবো। সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তাদের সংগঠন বিজয়ীর সভাপতি তানিয়া ইশতিয়াক খান, রোটারিয়ান মাসুদ,সুরধ্বনীর এডহক কমিটির সদস্য রফিকুজ্জামান রণি। অনুষ্ঠানে একক ও দলীয় মিলিয়ে ১০টি গান ও একক এবং দ্বৈত মিলিয়ে ৩টি নৃত্য পরিবেশনা করে সুরধ্বনি একাডেমীর শিক্ষার্থীরা। এসময় সুরধ্বনি একাডেমীর এডহক কমিটির সদস্য মিঠুন বিশ্বাস,বিজয়ীর প্রতিষ্ঠাতা আশিক খান,সাংবাদিক কে এম মাসুদ, সুজন চৌধুরী, ব্যবসায়ী বিপ্লব দাস, তবল বাদক অপু দাসসহ শিক্ষার্থীদের অভিভাবক ও সুধীজনের উপস্থিত ছিলেন।