শৈলকুপায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :
| আপডেট: ২৫ জুলাই, ২০২৬, ০১:৪৮ পিএম | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০১:৪৮ পিএম
শৈলকুপায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

শৈলকুপায় ইয়াবা ট্যাবলেট সহ  মোঃ আশিক মন্ডল  নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত  গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়া  ঝিনাইদহ মহাসড়কের চন্ডিপুর নামক স্থান থেকে তাকে ৩৩ পিচ ইয়াবা টেবলেটসহ আটক করে। আটককৃত ব্যক্তি উপজেলার গাড়া খোলা গ্রামের   মো মান্নান মন্ডলের ছেলে।  এব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান রাতে অভিযান চালিয়ে ৩৩ আশিক মন্ডল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা দিয়ে তাকে কোটে সোপর্দ করা হয়েছে

আপনার জেলার সংবাদ পড়তে