আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা তদারকি কমিটির সভা

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৪:২৭ পিএম
আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা তদারকি কমিটির সভা

খুলনার রূপসায় আঞ্জুমান মুফিদুল ইসলাম দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের তদারকি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার নৈহাটী ইউনিয়নের ইলাইপুরস্থ স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।  সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সচিব এস এম হারুনার রশিদ। 

তদারকি কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. সফিউল আলম সুজনের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম আরিফুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তৃতা করেন, কমিটির যুগ্ম আহবায়ক মো. মিজানুর ডিকেন, কোষাধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শাহ আব্দুল হাই কচি, সদস্য ও সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী, সদস্য দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম এ আজিম, সদস্য সমাজসেবক এস এম মিজানুর রহমান ও সদস্য গোলম রসুল। সভায় কম্পিউটার প্রশিক্ষণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং গরিব ও অসহায় ব্যক্তিদের ফিজিওথেরাপি সেবায় কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়। স্বীদ্ধান্ত গৃহীত হয় যে স্বাস্থ্যসেবা দুই জনের পরিবর্তে ফিজিওথেরাপি সেবার গুরুত্ব বিবেচনা করে আর একদিন বৃদ্ধি করার স্বীদ্ধান্ত গৃহীত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে