বিএনপি সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছেন: এমপি ফয়সল

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :
| আপডেট: ২৫ জুলাই, ২০২৬, ০৬:৪৬ পিএম | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৬:৪৬ পিএম
বিএনপি সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছেন: এমপি ফয়সল

হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনের সংসদ সদস্য এস.এম.ফয়সল বলেছেন-তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা এবং অবকাঠামোগত উন্নয়নসহ কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা নিম্নমানের কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কৃষি খাতের উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। শনিবার বিকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জালাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহসভাপতি শহিদুল ইসলাম বাবু। কামাল খাঁনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এড.জসিমউদ্দিন, বায়োজিত মিয়া, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, পরিমল রায়, মলাই মিয়া, শাহিন মিয়া প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে