ঝিনাইদে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৮:০১ পিএম
ঝিনাইদে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

ঝিনাইদহে প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। শনিবার সকালে শহরের ফ্যামিলি জোন অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে সেফ সুইমিং একাডেমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিয়াকত আলী, এইড’র প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম পলাশ।

দেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও মানুষ পানিতে ডুবে প্রাণ হারায় জানিয়ে বক্তারা শিশুকাল থেকেই সাঁতার শেখানো এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাঁতার শিক্ষার ব্যবস্থা চালু এবং নিরাপদ জলাশয় ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে