চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় শেখ ফরিদ আহমেদ মানিক এমপি লিখেন: "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ভাইয়ের ইন্তেকালের সংবাদ গভীরভাবে শোকাহত করেছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাঁর সঙ্গে অসংখ্য স্মৃতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তাঁর মৃত্যু রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।"
তিনি আরও বলেন, "মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বানিয়ে দিন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন। শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু। আমিন।" উল্লেখ্য, মাহবুব আনোয়ার বাবলু চাঁদপুর জেলা বিএনপির রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ও জনপ্রিয় একজন নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে চাঁদপুর বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও মরহুমের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ