কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের খাটেরা গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে মোঃ নাছির মিয়া (৩৫) রহস্য জনক ভাবে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ গতকাল রবিবার সকালের দিকে খলাহাটি গ্রামের মকবুল মিয়ার ছেলে রাব্বি মিয়া (১৮) কে গ্রেফতার করেছেন। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যার দিকে রাব্বি মিয়া, মোঃ নাছির মিয়া, দয়াল মিয়া, ঘোড়াউত্রা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। তখন রাত ১১টার দিকে দয়াল মিয়া ও রাব্বি মিয়া চলে আসে। তখন নাছির মিয়াকে তার পরিবারের লোকজন খোঁজাখোজির পরও তাকে পাওয়া যায়নি। গত কাল রবিবার সকালে মাইজচর এর ট্যাকের মধ্যে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত নাছির মিয়ার পরিবারবর্গ জানান, রাব্বি মিয়া ও তার সাঙ্গপাঙ্গরা খুন করেছে বলে তাদের দাবী। তারা বলেন, তার গলার মধ্যে কয়েকটি রহস্যজনক দাগ রয়েছে বলে উল্লেখ করেন। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস.এম শহিদুল্লাহ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ময়না মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কেউ মামলা দায়ের করতে আসিনি।