আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে দেখতে এসেছেন তার অসুস্থ স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ। তিনি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হুইলচেয়ারে করে ট্রাইব্যুনালে উপস্থিত হন। রোববার সকাল ৯টার দিকে ট্রাইব্যুনালে আসেন তৌফিক নেওয়াজ। এই সময় বড় ভাইয়ের স্ত্রী এবং একমাত্র মেয়ে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির।