মাদকাসক্তি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৪:০০ পিএম
মাদকাসক্তি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ২৭ জুলাই সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এর সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না , টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মিয়া, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুল, জেলা আইসিটি অফিসার হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন জামে মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। সভায় আলোচকগণ মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে