গাংনীতে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০১:০৫ পিএম
গাংনীতে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু

মেহেরপুরের গাংনীতে চাচা নুরুল ইসলামের হাসুয়ার কোপে ভাতিজা নাহিদ হোসেনের (২২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার তেঁতুলবাড়ীয়া  ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ হোসেন  তেঁতুলবাড়িয়া ভিটাপাড়ার জাহিদ হােসেনের ছেলে। হামলাকারী একই পাড়ার নুরুল ইসলামের ছেলে লালন হােসেন।

স্থানীয়রা জানান,গত ২৬ জুলাই (রোববার) রাত ৯ টার দিকে লালন হােসেনের বাড়ি থেকে একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। সাইকেলটি তার ভাইয়ের ছেলে নাহিদ চুরি করেছে এমন অভিযোগ করেন চাচা লালন। এ নিয়ে দু'জনের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। পরের দিন ২৭ জুলাই বিষয়টি নিয়ে আবারাে চাচা-ভাতিজার মধ্যে কাটাকাটির ঘটনা ঘটে এক পর্যায়ে হাতে থাকা হাসুয়া দিয়ে চাচা লালন  নাহিদকে এলােপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

প্রতিবেশীরা আহত নাহিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরাে অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য  ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে