দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) :
| আপডেট: ২৮ জুলাই, ২০২৬, ০৩:৫০ পিএম | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৩:৫০ পিএম
দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা

দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোশফিয়াতুন নাহার লিজা, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, দেবহাটা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শাহজাহান আলী, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক কাজী আব্দুল্লাহ, আশার আলোর প্রতিনিধি আব্দুল গনি, ইউপি সদস্য অসীম কুমার প্রমুখ। সভায় শিশুদের পুষ্টি নিশ্চিতে করনীয় ও বিভিন্ন কার্য্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করা হয়। এছাড়া খাদ্যের পুষ্টির মান উন্নত করা, কোন কোন খাদ্যে কি পরিমানের পুষ্টি, বিভিন্ন বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা, গ্রীন জোন স্থাপন করাসহ সরকারের লক্ষ্য বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে