কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের তৃতীয় স্ত্রী রেবা খাতুন (৬০)এর ইন্তেকাল। ইন্না লিল্লাহি...... রাজিউন। রেবা খাতুন হৃদরোগে আক্রান্ত হলে তাকে কুষ্টিয়া মেডিকেলে ভর্তির পর মঙ্গলবার সন্ধ্যায় দিকে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর খবর পেয়ে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, ৭৫-কুষ্টিয়া ১ দৌলতপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজ আহমেদ বাচ্চু মোল্লা। এ দিকে বুধবার সকাল দশটায় দৌলতপুরের হাকিমপুর গোরস্তান প্রাঙ্গণে রেবা খাতুনের নামাজে জানাযা শেষে তাকে হাকিমপুর গোরস্থানে দাফন করা হয়। এতে দৌলতপুর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়।