চাঁদপুর সদরে ইউনিয়ন পর্যায় বিএনপির ধারাবাহিক সাংগঠনিক সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২৯ জুলাই, ২০২৬, ১০:৫৭ পিএম | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ১০:৫৭ পিএম
চাঁদপুর সদরে ইউনিয়ন পর্যায় বিএনপির ধারাবাহিক সাংগঠনিক সভা

তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে ২৯ জুলাই (বুধবার) বিকেলে উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। অন্যান্য ইউনিয়নগুলোতেও পর্যায়ক্রমে এই সভা অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সাগর এবং সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক নেতৃবৃন্দ। সভা গুলোতে স্ব স্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সভাপতিত্ব এবং পরিচালনা করেন। মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দলীয় সাংগঠনিক পর্যালোচনার পাশাপাশি সামাজিক ও মানবিক উন্নয়নমূলক একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে লক্ষ্ণীপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সম্মাননা/ভাতা প্রদান কার্যক্রম সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও নীতিমালা গ্রহণ করা হয়। উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ জানান, তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সমাজের ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বদের সম্মানে বিএনপি সর্বদা পাশে থাকবে এবং এই ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম পুরো উপজেলায় চলমান থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে