আশাশুনি সাতক্ষীরা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৪

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ১২:১৭ এএম
আশাশুনি সাতক্ষীরা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৪

আশাশুনি সাতক্ষীরা সড়কে মহেশ্বরকাটি পেট্রোল পাম্পের কাছে মোটর সাইকেল দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত চালক দু'জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকাল ৪.৩০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আশাশুনি মটর সাইকেল চালক সমিতির সাবেক সভাপতি আঃ হাদি ঘটনার সময় দুজন যাত্রী নিয়ে আশাশুনি থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আঃ হাদি মহেশ্বরকাটি পেট্রোল পাম্পে ঢ়ুকছিলেন, এসময় অতিদ্রুত গতিতে এবং হেলেদুলে সুজুকি জিক্সার ১৫০ মোটর সাইকেল চালক পিছন দিক থেকে সামরের গাড়িতে আঘাত করলে যাত্রীসহ গাড়ি দুটি ১৫/২০ হাত ছিটকে পড়ে যায়। গাড়ীটি ১৭ বছর বয়সী ইটাগাছা গ্রামের মোঃ রাজুর ছেলে রাফি। দুর্ঘটনায় চালক হাদী ও রাফি গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে দুর্ঘটনা কবলিক মোটর সাইকেল থানা হেফাজতে নিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে