লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, জব্দ মোটরসাইকেল ও মোবাইল

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৩:৪০ পিএম
লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, জব্দ মোটরসাইকেল ও মোবাইল

নাটোরের লালপুরে মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

থানা সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত প্রায় পৌনে ১২টার দিকে লালপুর থানার এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের লালপুর-ভেল্লাবাড়িয়া সড়কের মহারাজপুর শ্মশানসংলগ্ন সেতুর ওপর অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার চক নাজিরপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আজিম আলী (২৬), কেশবপুর গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে মনোয়ার হোসেন (৩২) এবং মৃত বকুলের ছেলে ফরহাদ আলী (২২)।

পুলিশের জানায়, তাদের কাছ থেকে প্রায় ৫ গ্রাম ওজনের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন এবং একটি উঅণঅঘএ ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের নাটোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আপনার জেলার সংবাদ পড়তে