ইসলামপুরে

তিস্তা ট্রেনে কাটা পড়া নিহত ব্যক্তি পরিচয় মিলছে জহুরুল ইসলাম

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) :
| আপডেট: ৩১ জুলাই, ২০২৬, ০৩:১৬ পিএম | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ০৩:১৬ পিএম
তিস্তা ট্রেনে কাটা পড়া নিহত ব্যক্তি পরিচয় মিলছে জহুরুল ইসলাম

জামালপুরের ইসলামপুরে তিস্তা ট্রেনে কাটা পড়ে নিহত  ব্যক্তি পরিচয় পাওয়া গেছে। সে ইসলামপুর পৌরসভার উত্তর দরিয়াবাদ এলাকার বাসিন্দা মৃত নাগর আলী শাহ ফকিরের ছেলে জহুরুল ইসলাম শাহ ফকির (৫৮)।

পারিবারিক সুত্রে জানাযায় নিহত জহুরুল ইসলাম দীর্ঘ দিন যাবত ব্রেইন ষ্টোক করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে খাবার খেয়ে সবার অজান্তে সে বাড়ি থেকে বেড় হন। ঐ দিন বিকেলে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ইসলামপুর রেল ষ্ট্রেশনের অদূরে রেলঘুন্টি গেইটপাড় এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত মানসিক ভারসাম্যহীন জহুরুল ইসলাম ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনা-’লেই তার মৃত্যু হয়। প্রথমে -’ানীয়রা নিহতের মুখমন্ডল ছিন্নভিন্ন হওয়ার কারণে তার পরিচয় সনাক্ত করতে না পারায় পুলিশ লাশ উর্দ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ সময় নিহতের ছবি গণমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন নিহতের পনের পরিহিত কাপড় দেখে তাকে সনাক্ত করে। স্বজনরা জামালপুর মর্গে ছুটে যায়। রাতে লাশ সনাক্তেরপর তারা লাশ নিয়ে বাড়ি ফিরে দাফন করে। এ বিষয়ে জিআরপি জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে