কিশোরগঞ্জের কুলিয়ারচরে আরইবি ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে চুর চক্রের এক সদস্য মারদরের শিকার হয়েছে বলে অভিযোগ উটেছে। এ সময় একটি ট্রান্সফরমার, গুরুত্বপূর্ন যন্ত্রাংশসহ আনুমানিক এক লক্ষ সাত হাজার টাকার মালামাল নিয়ে যাওয়ার পথে পুলিশ কে খরব দিয়ে চুরকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী। পুলিশ ও নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাত অনুমান ৩টার দিকে উপজেলা রামদী ইউনিয়নে পশ্চিম জগৎচর গ্রামের রজব আলীর বাড়ীর সামনে এই ঘটনা ঘটে। আন্ত থানার চুর মোঃ শরীফ মিয়া (২৪) কে গ্রামবাসী আটক করে পুলিশের নিকট সুর্পদ করে। পুলিশ ঘটনার স্থল থেকে ১৫ কেবি ক্ষমতা সর্ম্পূণ ট্রান্সফরমারের খালি বডি, কোর ও কয়েল জব্ধ করে। একিই সঙ্গে বিদ্যুৎতের তার নিয়ে যায়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ কে কুলিয়ারচর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে অকপটে স্বীকার করেন। এই ঘটনায় আফজার হোসেন (২৫), রোহান হোসেন (১৯) সহ আরও ২-৩ জন সংঙ্গবদ্ধ চুরের দল জড়িত রয়েছে বলে জানা গেছে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম ইমরান হোসেন বলেন ট্রান্সফরমার চুরির উদ্দেশ্য বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্থ এবং চুরিকৃত মালামাল নিতে গিয়ে গ্রাম বাসীর হাতে ধরা পরে। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন সংবাদ কর্মীদের বলেন, এ বিষয়ে থানায় মামলা রুজু হয়েছে। চুর শরীফ কে আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।