মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং পরিবেশ রক্ষায় বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নাঠৈ গ্রামে মাদক বিরোধী আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় "বন্ধুমহল" সংগঠনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এবং রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সৈয়দ আব্দুল খালেক।
প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানার ওসি মো. তারিক হাসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আকবর মোল্লা, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস মহিউদ্দিন বাদশা, চাঁদশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহাবুব হাসান মুহিদ শরীফ, চাঁদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম তাইফুর রহমান কচি।
বক্তব্য রাখেন, সমাজ সেবক সৈয়দ অহিদুজ্জামান লিপু, সৈয়দ শামসুদ্দোহা বিপুল, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকার প্রমুখ। শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণ করার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।