কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) :
| আপডেট: ১ আগস্ট, ২০২৬, ০৩:২৬ পিএম | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০২:০১ পিএম
কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদারের বিরুদ্ধে মিথ্যা জমি দখলের অভিযোগ এবং  ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের বিরদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুর ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন   দেবাশীষ সিকদার। তিনি বলেন, তিন একর সাড়ে ৭১ শতাংশ জমি নিয়ে পরেশ চন্দ্র মন্ডলের ওয়ারিশদের সাথে বিরোধ চলে আসছে।  এ বিষয়টি নিয়ে চারটি হিন্দু পরিবারের ওয়ারিশরা উপজেলা বিএনপি সভাপতিকে জানালে তিনি সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। 

দেবাশীষ সিকদার বলেন, এ বিষয়টি নিয়ে বিএনপি সভাপতিকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ হয়। 

তিনি বলেন, আদালতের নির্দেশ অমান্য করে  বিরোধীয় ভূমিতে দখলের চেষ্টায় লিপ্ত থাকে খোকন মন্ডল ও তার সহযোগীরা। এতে পুলিন চন্দ্র হাওলাদারের চারটি পরিবার পরিজন  চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। সংবাদ সম্মেলনে উপস্থিত চারটি হিন্দু পরিবারের সদস্যরা বলেন, তাদের সহায়তায় এগিয়ে আসায় খোকন মন্ডল উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও তার ছেলেকে জড়িয়ে মিথ্যা জমি দখলের অভিযোগ আনেন।  এ বিষয়ে তারা প্রশাসনের সহায়তা কামনা করেন এবং তাদের জমি জবর দখলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।  এ বিষয়ে খোকন মন্ডল বিরোধীয় জমি তার দাবি করে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করেন।

আপনার জেলার সংবাদ পড়তে