চাটমোহর স্পোর্টস একাডেমির বৃক্ষরোপন কর্মসূচি

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৩:৫৩ পিএম
চাটমোহর স্পোর্টস একাডেমির বৃক্ষরোপন কর্মসূচি

চাটমোহর স্পোর্টস একাডেমির ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) সকালে দেবদারু গাছের চারা রোপণ করা হয়েছে। চাটমোহর ব্যাডমিন্টন ইনডোর স্টেডিয়ামের পাশে দেবদারুর চারা রোপণ করা হয়। এসময় ডাঃ এম এ জলিল,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হেলাল,প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,স্পোর্টস একাডেমির সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুল,প্রকৌশলী সাদ,মোশারফ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে