সুন্দরবন খুলনা রেঞ্জের কয়রা বন টহল ফাঁড়ির বন রক্ষীরা অভিযান চালিয়ে ৫০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ১ টি নৌকা, অবৈধ কীটনাশক, ভেশাল জাল সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জানা গেছে শনিবার (১ আগষ্ট) গভীর রাত্রে ঐ টহল ফাঁড়ির অধিনস্থ কদালকাটা ভারানী খাল এলাকা হতে এ সকল বিষযুক্ত চিংড়ি মাছ সহ নৌকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন বানিয়াখালি স্টেশন কর্মকর্তা কেএম রাশেদ সাদাত ও কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বজল মজুমদার। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুুতি চলছে। জব্দকৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।