যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন নড়াইলের ঐতিহ্যবাহী লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও উন্নয়নকর্মী সাজ্জাদ হোসেন সিকদার।
জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, কার্যকর ব্যবস্থাপনা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ও শিক্ষা উন্নয়নে আগ্রহের বিষয়টি বিবেচনা করে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। সাজ্জাদ হোসেন সিকদার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টঝঅওউ, ঔওঈঅ এবং জাতিসংঘ (টঘ)-এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় ১৫ বছর দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি প্রশাসনিক ব্যবস্থাপনা, লজিস্টিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে দক্ষতার পরিচয় দিয়েছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা কলেজ থেকে সমাজবিজ্ঞান (ঝড়পরধষ ঝপরবহপব) বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে (গইঅ) উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন।
নবনিযুক্ত সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার বলেন, “লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”
তাঁর মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবামূলক মনোভাবের মাধ্যমে লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষা ও ব্যবস্থাপনায় আরও এগিয়ে যাবে এবং প্রতিষ্ঠানটির সুনাম নতুন উচ্চতায় পৌঁছাবে।